কম্পিউটার ব্যবহার করার সময় বিভিন্ন কারণেই ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করার প্রয়োজন হয়। উবুন্টুতে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এমনকি উবুন্টু সফটওয়্যার রিপোজিটরিতে এমন কয়েকটি সফটওয়্যারও রয়েছে, যেগুলো ব্যবহার করে এই পরিবর্তনের কাজটি করা যায়। উবুন্টুতে নেটওয়ার্ক কনফিগারেশনগুলো একটি ফাইলে লেখা থাকে। সেই ফাইলটি পরিবর্তন করে স্থায়ীভাবে ম্যাক পরিবর্তন করা যায়। কোনো সফটওয়্যার ব্যবহার ছাড়াই টারমিনাল থেকে মাত্র দুটি কমান্ড ব্যবহার করে এই কাজটি করা যায়।
এ কাজটি করতে প্রথমে টারমিনালে Applications\ Accessories\Terminal খুলে নিচের কমান্ডটি লিখুন।
sudo gedit/etc/network/ interfaces
এরপর কিবোর্ড থেকে Enter চাপুন। পাসওয়ার্ড লিখতে বলা হবে। লেখার সময় কোন অক্ষর দেখা যাবে না । তবে কেবল সঠিক পাসওয়ার্ড ব্যবহার করা হলেই কমান্ডটি কাজ করবে। এর ফলে interfaces নামে একটি টেক্সট ফাইল ওপেন হবে। এই ফাইলেই ম্যাক পরিবর্তনসংক্রান্ত তথ্যগুলো লিখে দিতে হবে। সাধারণভাবে ফাইলটিতে লেখা থাকবে
auto eth0
iface eth0 inet dhcp
এ লেখাগুলোর পরে নতুন একটি লাইনে ম্যাক অ্যাড্রেসটি লিখে দিতে হবে।
auto eth0
iface eth0 inet dhcp
hwaddress ether a1:b2:c3:d4:e5:f6
এখানে a1:b2:c3:d4:e5:f6 এর পরিবর্তে ব্যবহারকারীর নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস লিখুন। নতুন লাইনটি যুক্ত করার পর ফাইলটি সংরক্ষণ করে বন্ধ করে দিন। এবার Applications\Accessories\ Terminal-এ লিখুন
sudo /etc/init.d/networking restart
দ্বিতীয় এই কমান্ডটি ব্যবহার করার সময় অবশ্যই নেটওয়ার্ক কেবলটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকতে হবে। কেবল খোলা অবস্থায় কমান্ডটি ব্যবহার করা হলে কোনো ফলাফল পাওয়া যাবে না।
পরিবর্তন করার পর ম্যাক অ্যাড্রেস পরীক্ষা করতে ব্যবহার করুন এই কমান্ডটি
ifconfig
source: http://prothom-alo.com/detail/date/2010-09-18/news/94165








ম্যাক অ্যাড্রেস কী জন্য পরিবর্তন করা লাগতে পারে?
আমার রাত ১টার সময় ল্যাপটপে ইন্টারনেট চালু করার দরকার হয়েছিল। আর সেই সময় আমার আইএসপিকে ফোন করলেও তারা কিছু করতো না।