উবুন্টুতে বাংলা লেখার কীবোর্ড লেআউট ইনস্টলের সময়ই দেয়া থাকে। সাধারণ পদ্ধতিতে লেআট যুক্ত করা ছাড়াও সম্প্রতি IBus নামে কীবোর্ড লেআউট যুক্ত করার নতুন একটি পদ্ধতি যুক্ত করা হয়েছে। বাংলা কীবোর্ড লেআউট যুক্ত করার পদ্ধতি এবং লেআউট পরিবর্তন করার জন্য সর্টকাট কী চালু করার পদ্ধতি নিচে দেখানো হল।
সাধারণ পদ্ধতি
উবুন্টুতে বাংলায় লিখতে চাইলে প্রথমে বাংলা কী-বোর্ড অ্যাড করে নিতে হবে।প্যানেল থেকে System >> Preferences >> Keyboard এ ক্লিক করুন। যে Keyboard Preferences উইন্ডো আসবে তার Layouts ট্যাব-এ ক্লিক করলে নিচের উইন্ডোটি দেখা যাবে।
Add বাটনে ক্লিক করলে যে উইন্ডোটা দেখা যাবে সেখান থেকে Country হিসাবে Bangladesh সিলেক্ট করলে Variants এ Bangladesh লেখা দেখাবে, অর্থাৎ তখন বাংলাদেশের জাতীয় কীবোর্ড লেয়াউট সিলেক্ট হবে।এখানে Probhat নামে আরও একটি কী-বোর্ড লেয়াউট আছে যার মাধ্যমে ও বাংলা লেখা যাবে। By Language ট্যাবটি ব্যবহার করেও বাংলা ভাষার জন্য কীবোর্ড লেআউট নির্ধারণ করা যাবে।
লেআউট পরিবর্তনের সর্টকাট তৈরী
লেখার সময় কী-বোর্ড পরিবর্তন করার জন্য সর্টকাট কী ব্যাবহার করতে পারেন। Layouts Option থেকে Key(s) to change layout এ ক্লিক করলে অনেকগুলা সর্টকাট কী দেখা যাবে, এখান থেকে যে কোনটাতে মার্ক করে দিলে পরবর্তীতে সেই কী ব্যবহার করে লেআউট পরিবর্তন করা যাবে।
কাজের সুবিধার জন্য প্যানেলে কী-বোর্ড ইন্ডিকেটর যোগ করে নিতে পারেন।প্যানেলের খালি যায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে Add to Panel… ওপেন করুন।
এখানে খুজলে Keyboard Indicator পাবেন, Add করুন। এবার প্যানেলে USA লেখা দেখতে পাবেন, এর অর্থ এখন ইংরেজি কী-বোর্ড চালু কয়েছে। যখন Ban থাকবে তখন বাংলা লেখা যাবে। আইকনটার উপর ক্লিক করে বা সর্টকাট কর ব্যাবহার করে কী-বোর্ড লেয়াউট পরিবর্তন কারা যাবে।যখন যে কী-বোর্ড চালু থাকবে তখন সেটা দেখা যাবে।
System >> administration >> Language Support ওপেন করে বাংলা সিলেক্ট করলে কিছু প্যাকেজ ডাউনলোড হবে তখন বাংলা লেখা গুলা আরও ভালোভালে দেখা যাবে।
IBus ইনপুট পদ্ধতি ব্যবহার
উবুন্টু ৯.১০ সংস্করণ থেকে লেখালেখির ডিফল্ট ইনপুট পদ্ধতির সাথে Ibus নামে নতুন একটি ইনপুট পদ্ধতি যুক্ত করা হয়েছে। এই পদ্ধতিতে ইউনিজয় বাংলা কীবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লেখা যায়। ৯.১০ এর আগের সংস্করণগুলিতে ইউনিজয় লেআউটে বাংলা লেখার জন্য Scim নামের একটি সফটওয়্যার ইনস্টল করতে হত। এই সংস্করণ থেকে বাংলা লেখার জন্য এই লেআউটটি শুধুমাত্র চালু করে নিতে হয়। ইউনিজয় লেআউটের সুবিধা হল এটি প্রায় “বিজয়” লেআউটের মত। ফলে বিজয় কীবোর্ড ব্যবহারে অভ্যস্তরা এটি ব্যবহার করতে পারেন।
পদ্ধতিটি হল :
১. System >> Preferences >> IBus Preferences নির্বাচন করতে হবে।
২. IBus Preferences চালু হওয়ার সময় উপরের প্যানেলে নতুন একটি কীবোর্ডের আইকন দেখা যাবে । যতক্ষন IBus চালু থাকবে ততক্ষন এটি দেখা যাবে।
৩. নতুন খোলা উইন্ডো থেকে Input Method ট্যাবে (দ্বিতীয় ট্যাব) যেতে হবে ।
৪. ইউনিজয় লেআউট নির্বাচন করার জন্য Select an input method লেখা ড্রপ ডাউন মেনু থেকে Bengali >> unijoy নির্বাচন করতে হবে।
৫. এবার Add বাটনটি চাপলে লেআউটটি যুক্ত হয়ে যাবে। তালিকা থেকে কোন লেআউট বাদ দিতে চাইলে Remove নির্বাচন করতে হবে।
৬. উপরের কীবোর্ডের আইকনটিতে মাউসের ডান বাটন চাপলে একটি মেনু দেখা যাবে সেখান থেকে Restart নির্বাচন করতে হবে।
৭. এরপর ইউনিজয় লেআউট ব্যবহার করে কোথাও বাংলা লেখার জন্য কীবোর্ড থেকে Ctrl + Space বাটন একসাথে চাপতে হবে।
প্রভাত কী-বোর্ড লে-আউট








is there any system to get a layout as like as “Bijoy” keyboard layout? because it’s familiar to us.