জিপিআরএস বা এজ মডেমের মাধ্যমে উবুন্টুতে ইন্টারনেট ব্যবহার করা যায়। এমন কি সিটিসেল জুম মডেম ব্যবহার করারও সুযোগ রয়েছে উবুন্টুতে। এধরনের মডেম বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি দেখানো হল:
- জিপিআরএস বা এজ মডেম দিয়ে ইন্টারনেট ব্যাবহার (গ্রাফিকাল মোড)
- জিপিআরএস বা এজ মডেম দিয়ে ইন্টারনেট ব্যাবহার (টারমিনাল থেকে)
- সিটিসেল জুম মডেম দিয়ে ইন্টারনেট ব্যাবহার
- ব্লু-টুথ-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার
জিপিআরএস বা এজ মডেম দিয়ে ইন্টারনেট ব্যাবহার (গ্রাফিকাল মোড)
গ্রামীনফোন, একটেল, বাংলালিংক, ওয়ারিদ এর কানেকশন ব্যবহার করে জিপিআরএস/ এজ মডেম বা মোবাইল এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। সিটিসেল বা টেলিটক কানেকশন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে নিচের অংশে দেখতে হবে।
System >> Preferences >> Network Connections ওপেন করতে হবে। তৃতীয় ট্যাব Mobile Broadband এ Add বাটনটি চাপতে হবে। মডেমটি যদি আগে থেকেই কম্পিউটারের সাথে সংযুক্ত করা তবে সয়ংক্রিয়ভাবে চিহ্নিত হবে।
পরবর্তী ধাপে তালিকা থেকে Bangladesh নির্বাচন করতে হবে এরপর গ্রামীনফোন, একটেল, বাংলালিংক, ওয়ারিদ কানেকশন নির্বাচন করতে হবে।
যদি সিটিসেল বা টেলিটল কানেকশন হয় তবে “I can’t find the provider and wish to enter manually” অপশনটি নির্বাচন করতে হবে। প্রভাইডারের নাম লিখে ড্রপ ডাউন মেনু থেকে কানেকশনের ধরন নির্বাচন করতে হবে।
জিপিআরএস বা এজ মডেম দিয়ে ইন্টারনেট ব্যাবহার (টারমিনাল থেকে)
wvdial নামে একটি সফটওয়্যার ব্যবহার করে উবুন্টুতে ইন্টারনেট ব্যবহার করা যায়। তবে উবুন্টু ১০.০৪ এ ডিফল্টভাবে এই সফটওয়্যারটি দেয়া থাকে না। ইন্টারনেট সংযোগ রয়েছে এমন অন্য কোন কম্পিউটার থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করার উপযোগী প্যাকেজ সমূহ ডাউনলোড করে উবুন্টুতে ইনস্টল করতে হবে।
মূল প্যাকেজটির নাম wvdial, http://packages.ubuntu.com/lucid/wvdial ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করা যাবে । সেই সাথে এটি ইনস্টল করার সময় অন্য কোন কোন প্যাকেজ প্রয়োজন হতে পারে সেটিও এই ওয়েবসাইটে বলা হয়েছে। তবে দ্রুত ডাউনলোড করার সুবিধার্থে নিচে সবগুলি প্যাকেজ এবং ডাউনলোড লিংক দেয়া হয়েছে। ডাউনলোড করার পর প্যাকেজসমূহ ইনস্টল করতে হবে।
প্যাকেজ ডাউনলোডের তালিকা
| wvdial |
http://packages.ubuntu.com/lucid/i386/wvdial/download |
| ppp(>=2.3.0) |
http://packages.ubuntu.com/lucid/i386/ppp/download |
| debconf (>=0.5.00)|cdebconf |
http://packages.ubuntu.com/lucid/i386/cdebconf/download |
| libc6(>=2.4) |
http://packages.ubuntu.com/lucid/i386/libc6/download |
| libuniconf4.6 |
http://packages.ubuntu.com/lucid/i386/libuniconf4.6/download |
| libwvstreams4.6-base |
http://packages.ubuntu.com/lucid/i386/libwvstreams4.6-base/download |
| libwvstreams4.6-extras |
http://packages.ubuntu.com/lucid/i386/libwvstreams4.6-extras/download |
| debconf (>=0.5)|debconf-2.0 |
http://packages.ubuntu.com/lucid/all/debconf/download |
সবপ্যাকেজ ইনস্টল করা হলে মোবাইল ফোন বা জিপিআরএস/ এজ মডেমটি কম্পিউটারের সাথে কানেক্ট করে টারমিনালে নিচের মত কমান্ড দিতে হবে।
sudo wvdialconf /etc/wvdial.conf
তাহলে /etc wvdial.conf নামে একটি ফাইল তৈরী হবে।
Alt +F2 চাপুন, Run Application উইন্ডো ওপেন হলে লিখুন gksu gedit Gedit Text Editor ওপেন হবে।
এবার File থেকে Open সিলেক্ট করুন এবং File System >> etc ( /etc ) থেকে wvdial.conf ফাইলটি ওপেন করুন। ইউজার নেম ও পাসওয়ার্ড এর পাশে যে কোন নাম দেয়া যাবে। ফোন নাম্বার হবে *99***1# যদি গ্রামীনফোন এর জিপিআরএস/ এজ ব্যাবহার করে থাকেন তবে Init2 লাইনের পর নিচের লাইনটি যোগ করতে হবে।
Init3= AT+CGDCONT=1, “IP”, “gpinternet”
ইন্টারনেট কানেকশনটি চালু করার জন্য টারমিনাল ওপেন করে লেখতে হবে
sudo wvdial
একটি নমুনা wvdial.conf ফাইল নিচে দেখানো হল
[Dialer Defaults]
Baud= 115200
Init1= ATZ
Init2= ATQ0 V1 E1 S0=0 &C1 &d2 +FCLASS=0
Init3= AT+CGDCONT=1, “IP”, “gpinternet”
Area Code=
Phone= *99***1#
Username= abc
Password= abc
Ask Password= 0
Dial Command= ATDT
Stupid Mode= 1
Compuserve= 0
Fource Address=
Idle Seconds= 300
Dial Messange1=
Dial Messange2=
ISDN=0
Auto DNS=1
সিটিসেল মডেম ব্যবহার করা
wvdial নামের অ্যাপলিকেশন ব্যবহার করে উবুন্টুতে সিটিসেল মডেম ব্যবহার করা যায়। উবুন্টু ৯.০৪ এবং এর পরবর্তী সংস্করণগুলিতে এটি ইনস্টল করা থাকে না। তবে অ্যাপলিকেশনটির প্যাকেজগুলি আলাদাভাবে ইনস্টল করে এটি ব্যবহার করা যাবে। ইনস্টল করতে হবে এমন প্যাকেজসমূহের নামের তালিকা নিচে দেয়া হল। packages.ubuntu.com ওয়েব সাইট থেকে এই প্যাকেজগুলি ডাউনলোড করা যাবে। সরাসরি ডাউনলোড করার জন্য প্যাকেজ ডাউনলোডের তালিকা দেখুন।
এছাড়া বিকল্প পদ্ধতিতেও উবুন্টুতে সিটিসেল মডেম ব্যবহার করা যাবে।
debconf
libc6
libuniconf4.4
libwvstreams4.4-base
libwvstreams4.4-extras
libxplc0.3.13-dev
ppp
ডাউনলোড করার পর ফাইলগুলিতে ডাবল ক্লিক করে ইনস্টল করা যাবে। পরপর ইনস্টল করার সময় কখনো কখনো অন্য প্যাকেজটি আগে ইনস্টল করতে বলতে পারে । সবগুলি ফাইল ইনস্টল করার পর সিটিসেল মডেমটি কম্পিউটারের সাথে যুক্ত করতে হবে। এবার টারমিনাল(Application >> Accessories >> Terminal) ওপেন করে নিচের কমান্ডটি ব্যবহার করতে হবে।
sudo wvdialconf /etc/wvdial.conf
sudo gedit /etc/wvdial.conf
দ্বিতীয় কমান্ডটি ব্যবহার করা পর একটি ফাইল ওপেন হবে । সেখানে আগে থেকে কিছু লেখা থাকলে মুছে দিয়ে নিচের অংশটুকু পেস্ট করুন।
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Stupid Mode = 1
Modem Type = USB Modem
ISDN = 0
Phone = #777
New PPPD = yes
Modem = /dev/ttyUSB0
Username = waps
Password = waps
Baud = 460800
এরপর ফাইলটি বন্ধ করে টারমিনালে এই কমান্ডটি ব্যবহার করুন ।
wvdial
ব্লু-টুথ-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার
ব্লু টুথ এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরন করতে পারেন । আমি এই পদ্ধতিতে ইন্টারনেটে যুক্ত হতে পেরেছি আশা করি আপনাদের ক্ষেত্রেও এটি কাজ করবে।
প্রথমে কম্পিউটারে ব্লু-টুথ ডিভাইসটি যুক্ত করতে হবে, তাহলে উপরের প্যানেলে নীল রং এর একটি চিহ্ন দেখা যাবে। এবার মোবাইলের ব্লুটুথ অন করে ডিভাইস সার্চ করতে হবে । সহজেই পাবার কথা; ডিভাইসটি পেয়ার করার জন্য পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হতে পারে।
টারমিনাল ওপেন করুন
Applications >> Accessories >> Terminal
এবার পরপর নিচের ধাপ গুলি অনুসরন করতে হবে। বোঝার সুবিধার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি আমার নিজের ডিভাইসটির জন্য টারমিনালে যেমন লেখা এসেছে সেটি দিয়েছি; আপনাদের ক্ষেত্রে এটি ভিন্ন হতে পারে।
১. প্রথমে ব্লুটুথ ডিভাইসটির ম্যাক এড্রেস করুন। এজন্য নিচের কমান্ডটি ব্যবহার করতে হবে
hcitool scan
তাহলে টারমিনালে নিচের মত লিখা দেখা যাবে।
saikat@saikat-desktop:~$ hcitool scan
Scanning …
00:24:04:05:3F:C9 Nokia 3110c
২. ম্যাক পাওয়া গেল। এবার ব্লুটুথ ডিভাইসটির কোন চ্যানেলে সার্ভিসটি পাওয়া যাবে সেটি জানার জন্য নিচের কোডটি টারমিনালে লিখতে হবে
sdptool search DUN
saikat@saikat-desktop:~$ sdptool search DUN
Inquiring …
Searching for DUN on 00:24:04:05:3F:C9 …
Service Name: Dial-up networking
Service RecHandle: 0×10028
Service Class ID List:
“Dialup Networking” (0×1103)
“Generic Networking” (0×1201)
Protocol Descriptor List:
“L2CAP” (0×0100)
“RFCOMM” (0×0003)
Channel: 1
Language Base Attr List:
code_ISO639: 0x656e
encoding: 0x6a
base_offset: 0×100
Profile Descriptor List:
“Dialup Networking” (0×1103)
Version: 0×0100
আপনার ডিভাইসটির জন্য যখন এমন কিছু লাইন দেখা যাবে ; সেখান থেকে এই লাইনগুলি খুজে বের করুন:
Service Name: Dial-up networking
“RFCOMM” (0×0003)
Channel: 1 দেখুন কাঙ্খিত সার্ভিসটি ১ নম্বর চ্যানেলে আছে।
এবার টারমিনালে এবার নিচের কমান্ডটি লিখুন
sudo gedit /etc/bluetooth/rfcomm.conf
একটি ফাইল ওপেন হবে যেখানে নিচের অংশ লিখে সেভ করুন:
rfcomm0 {
bind yes;
device your-phone-mac-address;
channel your-phone-rfcomm-channel;
comment “Bluetooth PPP Connection”;
}
your-phone-mac-address এবং your-phone-rfcomm-channel এর স্থানে প্রথম কমান্ডটি ব্যবহার করে যে ম্যাক অ্যাড্রেস পাওয়া যাবে সেটি লিখতে হবে । যেমন আমারটির জন্য হবে;
rfcomm0 {
bind yes;
device 00:24:04:05:3F:C9;
channel 1;
comment “Bluetooth PPP Connection”;
}
এবার নিচের দুটি কমান্ড থেকে যেকোন একটি ব্যবহার করুন:
sudo /etc/init.d/bluez-utils restart
অথবা
sudo /etc/init.d/bluetooth restart
নিচের কমান্ডটি লিখে Enter চাপলে একটি ফাইল ওপেন হবে যেখানে নিচের লিখা গুলি লিখে সেভ করতে হবে।
sudo gedit /etc/ppp/peers/BluetoothDialup
ফাইলের মধ্যে নিচের অংশটুকু লিখুন
debug
noauth
connect “/usr/sbin/chat -v -f /etc/chatscripts/BluetoothDialup”
usepeerdns
/dev/rfcomm0 115200
defaultroute
crtscts
lcp-echo-failure 0
আগের বারের মত আবার নিচের কমান্ডটি লিখুন ও ওপেন হওয়া ফাইলটিতে নিচের অংশটুকু লিখুন
sudo gedit /etc/chatscripts/BluetoothDialup
TIMEOUT 35
ECHO ON
ABORT ‘\nBUSY\r’
ABORT ‘\nERROR\r’
ABORT ‘\nNO ANSWER\r’
ABORT ‘\nNO CARRIER\r’
ABORT ‘\nNO DIALTONE\r’
ABORT ‘\nRINGING\r\n\r\nRINGING\r’
” \rAT
OK ‘AT+CGDCONT=1,”IP”,”gpinternet”‘
OK ATD*99***1#
CONNECT “”
সেভ করুন।
গ্রামীন ফোন কানেকশন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করলে নিচের লাইনটি অতিরিক্ত দিতে হবে । একটেল বা বাংলালিংক ব্যবহারকারীদের এটি লিখতে হবে না ।
OK ‘AT+CGDCONT=1,”IP”,”gpinternet”‘
কনফিগার করা শেষ । এবার কানেক্ট করতে নিচের কমান্ডটি লিখুন।
sudo pon BluetoothDialup
ইন্টারনেটে সংযুক্ত হবার বার্তা মোবাইলে দেখা যাবে।








কাজে লাগবে
ধন্যবাদ
ৃআপনার এই নিয়মে আমি ফলো করেছি। প্লিজ একটা সম্যস পড়েছি সাহয্য করেন
বস্তিুরতি
আমি নকিয়া ২৭৩০ সেট ব্যাবহার করি। windos ব্যাবহার করে আমি মোবাইল দিয়ে নেট ব্যবহার করি। কাল উবুন্টু instal করার পর আমি মোবাইল দিয়ে নেট ব্যাহার করতে পারছি। আমি একটেল এর সিম ব্যবহার করি। আমি network contions এ গিয়ে দেখি একটেল কানেট পায়। এবং লিখা আসে you mobile bordband is active এবং নেটত্তয়াক একটিভ এই চিহ্ন আসে। কিন্তু যখন মাজিলা দিয়ে কোন সাইটে প্রবেশ করতে যাই তখন লিখা আসে eroor not display then means নেট পায় না।
এমন অবস্থায় আমি কি করব?
টেকি ভাইয়ার একটু সাহায্য করেন
উবুন্টু ব্যবহার করতে আমার অনেক ভাল লাগছে ।কিন্তু মোবাইল থেকে নেট ব্যবহার না করতে পারয় আমি এখন
windos ই ব্যবহার করছি।