সম্প্রতি উবুন্টুতে নতুন ব্যবহারকারীদের জন্য wubi নামের একটি সফটওয়্যার যুক্ত করা হয়েছে। একেবারে নতুন ব্যবহারকারীরা যেন খুব সহজে ইনস্টল করে উবুন্টু ব্যবহার করতে পারেন সেই লক্ষ্যে এটি যুক্ত করা হয়েছে। উবুন্টু লিনাক্স ইনস্টলের সাধারণ পদ্ধতিটি মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে কিছুটা আলাদা। তবে এই পদ্ধতিতে ইনস্টল করার কাজটি উইন্ডোজে কোন সফটওয়্যার ইনস্টল করার মতই সহজ। তবে স্বাভাবিক পদ্ধতিতে ইনস্টল করা উবুন্টু থেকে এটি ব্যবহারের অভিজ্ঞতা কিছুটা খারাপ বলে মনে হতে পারে। এভাবে ইনস্টল করা হলে এটি উইন্ডোজের সফটওয়্যারের মত ইনস্টল হয় । যার ফলে নতুন করে উইন্ডোজ ইনস্টল করা হলে উবুন্টু অপারেটিং সিস্টেম তখন কাজ করবে না।

নিয়মিত ব্যবহার করতে চাইলে লাইভ সিডি বা ইউএসবি থেকে ইনস্টল করা উচিত।

ইনস্টল করার পূর্বে যা করতে হবে

কম্পিউটারের যে ড্রাইভে উবুন্টু ইনস্টল করতে চাচ্ছেন সেই ড্রাইভে নূন্যতম ৬গিগাবাইট জায়গা খালি করুন।

ইনস্টল পদ্ধতি

উইন্ডোজ চালু থাকা অবস্থায় উবুন্টু লাইভ সিডিটি সিডি রম-ড্রাইভে প্রবেশ করাতে হবে। এরপর নিচের মত একটি উইন্ডো দেখা যাবে । তবে অটোরান অপশনটি বন্ধ করা থাকলে ফাইল ব্রাউজার থেকে সিডিতে প্রবেশ করুন এবং wibi.exe নামের ফাইলটি চালান। এবার যে উইন্ডোটি ওপেন হবে সেখান থেকে Install inside Windows অপশনটি নির্বাচন করতে হবে। এরপর মূল ইনস্টলেশন উইন্ডো দেখা যাবে। ৬ গিগাবাইট খালি করা হয়েছে সেই ড্রাইভটির নাম নির্বাচন করতে হবে এবং ইনস্টলের আকার হিসাবে ৬ গিগাবাইট ঠিক করে দিতে হবে । এই পদ্ধতিতে ডিফল্টভাবে ইংরেজী ভাষায় ইনস্টল হবে। বাংলা ভাষায় ইনস্টল করতে চাইলে Language এর নিচের ড্রপ ডাউন মেনু থেকে Bengali নির্বাচন করতে হবে। বাংলা ভাষায় ইনস্টল করা হলেও বাংলার পাশাপারি ইংজেরীতেও ইনস্টল হয়ে যাবে। ফলে যেকোন সময় ভাষা পরিবর্তন করে ব্যবহার করা যাবে।  একটি ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড ঠিক করে দিয়ে Install বাটনটি চাপলে ইনস্টল শুরু হবে।