প্রথম পাতা > facebook, ওয়েব, সফটওয়্যার > ফেইসবুক ডেক্সটপ ক্লায়েন্ট

ফেইসবুক ডেক্সটপ ক্লায়েন্ট

পুরাতন বন্ধুদের খুজে পাওয়া বা নতুন বন্ধু তৈরী করা, ব্যক্তিগত অভিজ্ঞতা , পছন্দ বা স্মরণীয় মুহুর্তগুলির ছবি বা ভিডিও অন্যান্যদের সাথে শেয়ার করার কাজগুলি সহজে করা যায় সুবিধার জন্য খুব দ্রুত জনপ্রিয়তা পেতে থাকে ফেইসবুক নামের সোসাল নেটওয়ার্কিং সাইটটি। ওয়েব ব্রাউজার থেকে ব্যবহার ছাড়াও ডেক্সটপ অ্যাপলিকেশনের মাধ্যমে ফেইসবুকে ছবি আপলোড স্ট্যাটাস আপডেট করার মত কিছু কিছু কাজ করার জন্য বিভিন্ন ফ্রী অ্যাপলিকেশন পাওয়া যায়।

কিছু দিন আগে ফেইসবুকের জন্য একটি ডেক্সটপ ক্লায়েন্ট তৈরী করেছে। অ্যাডবি এয়ার ভিত্তিক এই অ্যাপলিকেশনটির নাম Facebook for Adobe AIR। স্ট্যাটাস আপডেট করা এবং নোটিফিকেশন দেখার মত কাজ গুলি করার জন্য এটি ব্যবহার করা যায় তবে এখানে ওয়েবসাইটের অনেক কিছুই খুজে পাওয়া যায় না।

খুব সম্প্রতি সময়ে অ্যাডবি ফেইসবুকের জন্য Photo Uploader নামের একটি ডেক্সটপ অ্যাপলিকেশন তৈরী করেছে। অ্যাপলিকেশনটির ডাউনলোড করার ঠিকানা হল http://www.adobe.com/cfusion/marketplace/index.cfm?userid=&marketplaceid=1&&event=marketplace.offering&offeringid=16157Photo Uploader নাম হলেও ওয়েবের ফেইসবুকের প্রায় সকল বৈশিস্টই এখানে পাওয়া যাবে। যেমন বন্ধুদের প্রোফাইল দেখা, সকল ধরনের নিউজ ফীড পাওয়া,স্ট্যাটাস আপডেট দেখা সেখানে মন্তব্য করা বা বন্ধুদের সাথে চ্যাট করা । অ্যাপলিকেশনটির ইন্টারফেসও তৈরী করা হয়েছে ওয়েবের ফেইসবুকের মত করে ফলে ফেইসবুকের বিভিন্ন কাজগুলি করতে আপনার নতুন করে কিছু শিখতে হবে না । এটির সবথেকে ভালো দিকগুলির একটি হল ছবি আপলোড করার অপশনটি। যেকোন ছবি এখন অ্যাপলিকেশন উইন্ডোতে ড্র্যাগ এবং ড্রপ করার মাধ্যমে সহজেই আপলোড করা যাবে। ছবি ছাড়াও ভিডিও আপলোড করার কাজটিও খুব ভালো ভাবে করা যায় এখানে। সেইসাথে নিজের বা বন্ধুদের আপলোড করা ছবিগুলি দেখা যাবে সাধারণ স্লাইডশোর মতই।

যেহেতু এটি অ্যাডবি এয়ার ভিত্তিক একটি অ্যাপলিকেশন তাই এটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারে অ্যাডবি এয়ারের সাম্প্রতিকতম সংস্করণটি ইনস্টল করা থাকতে হবে । উইন্ডোজ , লিনাক্স , বা ম্যাক অপারেটিং সিস্টেমের উপযোগী অ্যাডবি এয়ার ডাউনলোড করতে পারবেন get.adobe.com/air এই সাইট থেকে। অ্যাডব এয়ার ইনস্টল করার পর প্রোগ্রামটি ব্যবহার করে খুব সহজেই ফটো আপলোডার অ্যাপলিকেশনটি ইনস্টল করতে পারবেন।