প্রথম পাতা > ওয়েব > বন্ধ হয়ে যাচ্ছে Google Page Creator

বন্ধ হয়ে যাচ্ছে Google Page Creator

ফেব্রুয়ারী ২০০৬ সালে শেষের দিকে “Google Page Creator” নামে নতুন একটি সুবিধা চালু করে।এটির মাধ্যমে ব্যবহারকারীর বিনামূল্যে একটি ওয়েব সাইট তৈরীর সুবিধা পেত। জিমেইলেএ একটি অ্যাকাউন্টের থাকলে যে কেউই এখানে ওয়েব সাইট বানাতে পারতো  । প্রথমে একটি করে থাকলেও পরবর্তীতে প্রত্যেক ব্যবহারকারীর ৩টি করে ওয়েবসাইট তৈরীর সুবিধা দেয়া হয়।

একেবারে সাধারন ব্যবহারকারীরা যেন সহজেই নিজের একটি ওয়েব সাইট তৈরী করতে পারে সেই লক্ষেই এটি চালু করেছিল গুগল।  এখানে মোট ১০০ মেগাবাইট জায়গা দেয়া হয় এখানে। এখানকার টেমপ্লেট ও লেআউট গুলি ব্যবহার করে ওয়েব সাইট বানানো যায় । তবে এর জন্য HTML, CSS বা JavaSctipt দক্ষ হওয়ার প্রয়োজন হয় না । সাধারন ডকুমেন্ট ফাইল তৈরীর মতই কাজ করলেই ওয়েব সাইটটি তৈরী হয়ে যেত। তবে HTML,CSS বা JavaSctipt সীমিত আকারে এডিট করার অপশনও ছিল এখানে। এমনকি পরবর্তীতে মোবাইল থেকেও এডিট করার অপশন যুক্ত করা হয়েছিল।

খুব অল্প সময়েই জনপ্রিয়তা পায় এবং পেজ-এর সংখ্যা বাড়তে থাকে অত্যান্ত দ্রুত। গুগলরে হিসার অনুযায়ী আগস্ট, ২০০৮ পর্যন্ত মোট ৩০ লক্ষ গুগল পেজ তৈরী করা হয়েছে। তবে শুরু করার কিছুদিন পরই নতুন ব্যবহাকরীদের জন্য এই সুবিধাটি বন্ধ করে দেয় গুগল। কেবল মাত্র একেবারে প্রথম দিকে যারা জিমেইলে অ্যাকাউন্ট খুলেছিলেন তারাই এই সুবিধা পাচ্ছিল। তবে সেপ্টেম্বর ২০০৮ থেকে বর্তমান ব্যবাহরকারীদের নতুন পেজ খুলতে অনুৎসাহিত করে। কয়েকদিন আগে গুগল জানিয়েছে তারা গুগলপেজ সুবিধাটি জুন ২০০৯ এর মধ্যে বন্ধ করে দেবে। এরপর যাদের গুগলপেজ-এ ওয়েব সাইট রয়েছে সেই পাতাগুলি গুগল নিজে থেকেই Google Sites এ স্থানান্তর করতে সাহয্য করবে। শুধু google pages  এ নয় আপনি যদি এই পেজগুলি অন্য কোথাও রাখতে চান বা সবগুলি পাতা নামিয়ে নিতে চান সেটি করতেও সাহয্য করবে গুগল।

Google Site গুগলের নতুন একটি সুবিধা ,Google Page Creator এর বিকল্প হিসাবে তৈরী করা হয় এটি। এখানে ওয়েব সাইট তৈরীর কাজটি আরও সহজে করা যায় Google Page Creator এর কিছু সুবিধা এখানে যুক্ত করা হয়েছে। তবে এখানে অনেক কিছুই নেই বলে মনে হবে । যেমন এখানে জাভাস্ক্রিপ্ট, CSS কাজ করে না, HTML ও এডিট করা যায় সীমিত আকারে। এই সাইটটি আপনি কোথাও হোস্ট করতে পারবেন না । আবার মন্তব্যের অপশন রাখা হলেও সবাই আপনার সাইটে মন্তব্য করতে পারবে না। কেবলমাত্র যেদের আপনি সাইটে দেখার আমন্ত্রন জানাবেন তারাই আপনার সাইটে মন্তব্য লিখতে পারবে।

এই অসুবিধা গুলি মেনে নিয়ে আপনি যদি গুগলসাইট ব্যবহার করতে চান তবে কোন সমস্যা নাই। তবে এর বিকল্প হিসাবে অনেক জায়গা আছে যেখানে আপনাকে বিনামূল্যে সাইট বানাতে দেবে।আপনি সেগুলির যেকোন একটিতে আপনার বর্তমান গুগলপেজ গুলি স্থানান্তর করতে পারেন।

  1. সজীব
    এপ্রিল 24, 2009 at 8:59 pm | #1

    “তবে এর বিকল্প হিসাবে অনেক জায়গা আছে যেখানে আপনাকে বিনামূল্যে সাইট বানাতে দেবে।আপনি সেগুলির যেকোন একটিতে আপনার বর্তমান গুগলপেজ গুলি স্থানান্তর করতে পারেন।”
    সাইট গুলার নামটা যদি দিতেন তাইলে একটু সুবিধা হতো।
    ধন্যবাদ।

  1. No trackbacks yet.